ঝিনাইদহের শৈলকুপায় উপজেলা কৃষকলীগের উদ্যোগে বৃক্ষরোপন অভিযান-২০২০ কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (১৫ জুন) সকালে পৌর এলাকার ওয়াপদার পাশে এ কর্মসূচির উদ্বোধন করেন শৈলকুপা উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার কুন্ডু।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবী কালু, সাংগঠনিক সম্পাদক অসিনুর রহমান, মৎস্য ও প্রাণী বিষয়ক সম্পাদক এসএম শাহাদত হোসেন, কৃষক নেতা আমিরুল ইসলাম, রোকাব উদ্দিন সহ কৃষকলীগের অন্যান্য নেতাকর্মীরা।
বক্তারা বলেন, একটি দেশের আয়তন এবং জনসংখ্যা অনুসারে ২৫ শতাংশ বনভূমি থাকার কথা থাকলেও তা অনেক কম। ফলে ভবিষৎ প্রজন্মের জন্য দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে পরিবেশ। এ ঝুঁকি উত্তরণ করতে হলে বেশী বেশী গাছ লাগানো ছাড়া কোন উপায় নেই। তাই সবাইকে বেশী বেশী বৃক্ষরোপনের অনুরোধ জানান বক্তারা।
আনন্দবাজার/শহক/এবুউ









