সমুদ্র ও বিমান বন্দরের কারণে করোনা ভাইরাস সংক্রমণে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে চট্টগ্রাম।সম্প্রতি নগরীর জেনারেল হাসপাতালে সিভিল সার্জন কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ কথা বলেন তিনি।
সিভিল সার্জন বলেন, বন্দর দিয়ে প্রতিদিন নানা দেশের মানুষ জাহাজে করে আসা যাওয়া করছে। তারা আবার এদেশের মানুষের সাথে মিশছে। তাই সর্বোচ্চ ঝুঁকিতে চট্টগ্রাম। এছাড়া রয়েছে বিমান বন্দর। যদি সেখানে থার্মাল স্ক্যাকেনার বসানো হয়েছে।
চট্টগ্রাম সিভিল সার্জন জানান সোমবার পর্যন্ত বিদেশ ফেরত ২৯ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। প্রতিদিন এর সংখ্যা বাড়ছে। নগরীতে সাড়ে তিন'শো আইসোলেশন বেড প্রস্তুত রাখা হয়েছে। ফৌজদারহাট বিআইটি আইডি হাসপাতালে ৫০ টি, চট্টগ্রাম মেডিকেল ৩০টি আর চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ১০০ টি সহ মোট ৩৫০ টি আইসোলেশন বেড প্রস্তুত আছে। এছাড়া ১৪ টি উপজেলার জন্য আর দেড়শোর মতো বেড প্রস্তুত রাখা হয়েছে।
পাশাপাশি ২টি স্কুল ও আবাসিক হোটেল প্রস্তুত রাখা হয়েছে কোয়ারেন্টাইনের জন্য। একটি হালি শহরের এইচ আমীন একাডেমি অপরটি সিডিএ গার্লস স্কুল এন্ড কলেজ। এছাড়া দুটি আবাসিক হোটেল।
আনন্দবাজার/রনি









