২০২১-২২ অর্থ বছরের আওতায় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদে কর্মরত গ্রামপুলিশদের (দফাদার-মহল্লাদার) মাঝে পোশাক ও অন্যান্য সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার বিকেলে উপজেলা প্রশাসন এর আয়োজনে গ্রামপুলিশের হাতে উপকরণগুলো তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মো. বরমান হোসেন।
এসময় সেখানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান উপস্থিত ছিলেন। উপকরণগুলোর মধ্যে ছিলো খাকী রংয়ের প্যান্ট-২টি, নেভী ব্লু রংয়ের (হাফ+ফুল) জামা-২টি, মোজাসহ ২ জোড়া জুতা, একটি করে চার্জার টর্চ লাইট, ছাতা, বাঁশি, বেতের লাঠি, রেইন র্কোট, ক্যাপ, সাইড ব্যাগ, সোল্ডার ব্যাচসহ উন্নতমানের উলের জামা। এছাড়া মহিলা গ্রামপুলিশদের নেভী ব্লু শাড়ি-২টি, ব্লাউজ ও পেটিকোট-২টি করে। উপজেলার ৮টি ইউনিয়নে কর্মরত ১৫০ জন পুরুষ ও মহিলা গ্রামপুলিশদের মাঝে সরঞ্জামগুলো বিতরণ করা হয়।









