সামাজিক দায়বদ্ধতার আওতায় করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত ২৫ জন আসহায় কর্মহীন মানুষের মাঝে ন্যাশনাল ব্যাংক লি. জয়পুরহাট শাখার নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
সম্প্রতি জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় এ নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংক লি. জয়পুরহাট শাখার ম্যানেজার সোহেল রানা। দ্বিতীয় কর্মকর্তা আব্দুর রহমান। অন্য কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন হারুন অর রশিদ মণ্ডল, আয়নাল হক, তৌহিদুল ইসলাম, সানজিদা খানম প্রমুখ। এসময় ২৫ জন অসহায় ব্যক্তির মাঝে জন প্রতি ২,০০০ টাকা সহায়তা করা হয়।









