রাজধানীর কারওয়ান বাজারের কুর্মিটোলা হাসপাতালের সামনে একটি বিআরটিসি দোতলা বাসে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায় । আজ শনিবার (৭ ডিসেম্বর) বিকাল ৩টা ৫০ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে কিভাবে বাসটিতে আগুন লাগেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গেছে। দোতলা বাসটিতে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার সোহাগ মাহমুদ।
তিনি বলেন, খবর পাওয়া মাত্র আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে গেছে। তবে আগুন এখনো নিয়ন্ত্রণে আনা যায়নি। কিন্তু কীভাবে আগুন লাগলো সে বিষয়েও কোনো রিপোর্ট পাইনি আমরা। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের সংবাদ পাননি বলে জানান তিনি।
আনন্দবাজার/এম.কে









