নওগাঁ জেলার বিভিন্ন উপজেলায় দৈনিক আনন্দবাজারে কর্মরত প্রতিনিধিদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার নওগাঁ জেলা প্রেস ক্লাব অডিটরিয়ামে এ সভার আয়োজন করা হয়। সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন পত্রিকার বার্তা সম্পাদক নিয়ন মতিয়ুল, মফস্বল সম্পাদক আতাউর রহমান সোহাগ।
বক্তারা বলেন, দৈনিক আনন্দবাজার দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। দেশ-বিদেশের অর্থনীতি, শিল্প, বাণিজ্য, পরিবেশ, পর্যটন ও জনদুর্ভোগসহ বৈচিত্রপূর্ণ নানা সংবাদ বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করে আসছে। আনন্দবাজারে কর্মরত সকল সাংবাদিকের মর্যাদা সমান, শহর আর মফস্বল বলে পৃথক কিছু নেই। পাশাপাশি সুন্দর প্রতিবেদন লেখার বিষয়ে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন তিনি।
নওগাঁ জেলা প্রতিনিধি এম আর রাজের সভাপতিত্বে সভায় বিভিন্ন উপজেলায় কর্মরত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।









