চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশনে থাকা যুবকের মৃত্যু হয়েছে। ১৬ এপ্রিল সকালে তার মৃত্যু হয়। নিহত যুবকের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চেচুরিয়া গ্রামে। এই তথ্য নিশ্চিত করেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার জানান, হাসপাতালের আইসোলেশনে একজনের মৃত্যু হয়েছে আজ সকালে। কিডনিসহ আরও কিছু সমস্যায় ভুগছিলেন ওই রোগী।
তিনি আরও জানান, ভর্তি করানোর পর গতকাল তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বিআইটিআইডিতে পাঠানো হয়। তবে রিপোর্ট আসেনি এখনও।
আনন্দবাজার/এস.কে









