দেশের ৬৪ জেলার মধ্যে বায়ুদূষণের দৌড়ে শীর্ষে রয়েছে গাজীপুর। দেশের মধ্যে এক নাম্বারে চলে যাওয়ায়, নড়েচড়ে বসেছে পরিবেশ অধিদপ্তর এবং এর অধীনস্থ গাজীপুর জেলা পরিবেশ অধিদপ্তর।
এরই প্রেক্ষিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চলমান বিআরটি প্রকল্প দ্বারা বায়ুদূষণের কারণে প্রকল্পে নিয়োজিত দুই ঠিকাদারী প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
পাশাপাশি তা আদায় এবং দূষণ ও জনদুর্ভোগ নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেছে পরিবেশ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়।
এদিকে পরিবেশ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালতের নের্তৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের এনফোর্সমেন্ট এন্ড উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ। অপরদিকে বায়ুদূষণের মাধ্যমে পরিবেশের ক্ষতিসাধণ করায় গাজীপুর সদর ও টঙ্গীর বোর্ডবাজার এলাকায় অবস্থিত এলিট আয়রণ ও স্টীল ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ লাখ টাকা জরিমানা ধার্য পূর্বক আদায় করা হয়েছে।
বায়ুদূষণ রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন- পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের সহকারী পরিচালক আব্দুস সালাম, গাজীপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো: নয়ন মিয়া, সহকারী পরিচালক মো: মাইনুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা এবং গাজীপুর জেলা পুলিশের সদস্য বৃন্ধ।
আনন্দবাজার/শহক









