আজ সোমবার (২১ ফেব্রুয়ারি) দুপুরের দিকে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি-২ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে কৃষি গবেষণায় অবদান রাখায় দু’জনের হাতে পুরস্কার তুলে দেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। এ সম্মাননা ক্রেস্ট পেয়েছেন ড. এম এ রহীম এবং ড. শামসুল আলম।
এসময় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান সবাইকে কচুরিপানা খাওয়ার পরামর্শ দিয়ে জানান, গরু কচুরিপানা খেতে পারলে আমরা কেন পারব না?
এরপর বিকেলে পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে ‘জনশুমারি ও গৃহণনা ২০২১’ প্রকল্প ঢাকা বিভাগে সফল করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন পরিকল্পনামন্ত্রী।এসময় সভায় পরিসংখ্যান নিয়ে প্রশ্ন উঠেছে বলে স্বীকার করে পরিকল্পনামন্ত্রী জানিয়েছেন, আগামী বছর নিখুঁত ভাবে জনশুমারি হবে।
এম এ মান্নান জানান, দেশের উন্নয়ন পরিকল্পনা গ্রহণের জন্য নিখুঁত পরিকল্পনার কোনো বিকল্প আর কিছুই হতে পারে না। আমার বিশ্বাস এবার একটি চমৎকার শুমারি হবে। আর একটার ফলও পাবো চমৎকার। এর আগে আমাদের পরিসংখ্যান নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠেছে। তবে এবার জনশুমারি ও গৃহগণনা নিয়ে কোন ধরনের প্রশ্ন থাকবে না।
আনন্দবাজার/এম.কে









