পবিত্র মাহে রমজান উপলক্ষে জেলা পর্যায়ে মঙ্গলবার দুপুরে নীলফামারীতে খাদ্য ব্যবসা সংশ্লিষ্টদের নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে স্থানীয় রেড চেলির সন্মেলন রুমে নীলফামারীর হোটেল, রেঁস্তোরা, মিষ্ঠির দোকান ও বেকারীর মালিক-কর্মচারীরা নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণে অংশ গ্রহন করে। সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা নিরাপদ খাদ্য অফিসার জয় চন্দ্র রায়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নীলফামারীর সহকারী পরিচালক শামসুল আলম ও সহকারী প্রশিক্ষক হিসেবে সদরের স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক দুলাল হোসেন।
প্রশিক্ষণে জানানো হয় নিরাপদ খাদ্য আইন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিলক্ষ্য (মিশন), নিরাপদ খাদ্য কেন প্রয়োজন, খাদ্য ব্যবসায়ীর পালনীয় প্রশাসনিক বিষয়াবলী, খাদ্য দ্রব্য মজুদ ও সংরক্ষণ, শাক-সবজি ও ফল-মূলে ফরমালিন আতংকসহ অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী তৈরী ও পরিবেশন করলে অনুজীব ঘটিত রোগ-বালাই হতে পারে এবং খাদ্য দ্রব্যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার না করার জন্য।









