মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর এলাকায় গ্রাম্য দলাদলি, আধিপত্য বিস্তার, ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতার জের, বংশীয় শক্তি প্রদর্শনসহ সর্বশেষ অটো চালকদের মধ্যে হামলা ও মামলার ঘটনায় গ্রাম পুরুষ শুণ্য হয়ে পরা ও হামলার শিকার হওয়ার ভয়ে হাট বাজারে ক্রেতা না আশায় এলাকার ঐতিহ্যবাহী সমিতির হাট ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যাচ্ছে। এতে করে চরম বিপাকে পরেছে হাটের ব্যবসায়ীরা।
অপরদিকে যেহেতু সমিতির হাট ও হাট পরিচালনা কমিটি নিয়ে কোন দ্বন্দ্ব নেই তাই হাটের ব্যবসায়ীক পরিবেশ ফিরিয়ে আনার জন্য হাট পরিচালনা কমিটির মাধ্যমে দলাদলিতে সম্পৃক্ত থাকা গ্রামবাসীদের সমিতির হাটকে দলাদলির বাইরে রাখার আহ্বান জানানো হয়। এতে তারা যখন সম্মতি প্রকাশ করে তখনই নেপথ্যে থাকা কুচক্রী মহল ষড়যন্ত্র করে বাজার কমিটির সভাপতি মুয়ীনুল ইসলাম সরদার সহ কয়েকজন ব্যবসায়ীকে মামলায় জড়িয়ে দেয়। বাজারের ব্যবসায়িক পরিবেশ ফিরিয়ে আনতে এবং শান্তি প্রতিষ্ঠা করতে গিয়ে ব্যবসায়ীরা মামলায় জড়িয়ে পড়ার ঘটনায় বাজারের ব্যবসায়ীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ব্যবসায়ীরা গতকাল বুধবার সকালে সমিতির হাট বাজারে এক প্রতিবাদ সভার মাধ্যমে ব্যবসায়ীদের মামলা মুক্ত করা ও সমিতির হাটে ব্যবসায়ীক পরিবেশ সৃষ্টির দাবি জানায়। জানা গেছে, চলতি বছরের ১৫জুন ইউপি নির্বাচনে মেম্বার প্রার্থী নিয়ে চরম দ্বন্দ্বের সৃষ্টি হয় এলাকার প্রভাবশালী বেপারী ও হাওলাদার বংশের লোকজনের মধ্যে। আর এনিয়ে কয়েকদফা হামলা মামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। যার প্রভাব পরে ঐ অঞ্চলের একমাত্র হাট সমিতির হাট বাজারে। কিন্তু অটো চালকদের মধ্যে নতুন করে সংঘর্ষের ঘটনায় এলাকার মারামারিতে এক প্রকার ঘি ঢেলে দেয়। যার প্রভাব পরে বাজারের ব্যবসায়ীক পরিবেশের ওপর। কোন উপায় না পেয়ে ব্যবসায়ীরা হাটকে দলাদলির উর্দ্ধে রাখার আহ্বানে গত ২সেপ্টেম্বর সকল পক্ষদের নিয়ে হাটে সমঝোতা ও মিমাংসা সভা করে। সভা যখন ফলপ্রসূ হওয়ার পথে তখন কিছু গ্রামবাসীর উগ্র কথার কারণে ফের উত্তেজনা দেখা দেয়।
এসময় বাজারের মধ্যে মারামারি না করার দাবী জানিয়ে ব্যবসায়ীরা নিজেদের জান মালের নিরাপত্তায় রুখে দাঁড়ায় এবং মামামারি থামানোর জন্য দুপক্ষের মাঝে এক প্রকার ঢাল হিসেবে দাঁড়িয়ে থাকে। কিন্তু বাজার নিয়ে নেপথ্যের ষড়যন্ত্রকারীরা সেই দাঁড়িয়ে থাকার দৃশ্যকে হামলার দৃশ্যপট বানিয়ে বাজার কমিটির সভাপতি মুয়ীনুল ইসলাম সহ কয়েক ব্যবসায়ীদের মামলায় জড়িয়ে দেয়। একই সাথে বাজার কমিটির সভাপতি মুয়ীনুল ইসলাম যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুজ্জামান সরদারের আপন ভাই হওয়া স্বত্ত্বেও এবং গ্রামের এক প্রকার প্রতিষ্ঠিত আওামীলীগ পরিবারের লোক হওয়ার পরেও তাকে জামায়াত নেতা উপাদি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়। এতে বিষয়টি নিয়ে বাজারের ব্যবসায়ীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়।









