নিউ-জলপাইগুড়ি থেকে ঢাকা ক্যান্টনমেন্ট পর্যন্ত হলদিবাড়ি চিলাহাটি রেল পথে আজ ১ জুন থেকে চলবে মিতালী এক্সপ্রেস। দীর্ঘ ৫৭ বছর পর হলদিবাড়ি-চিলাহাটি রেলপথে পুনরায় যাত্রীবাহী ট্রেন চলাচলে আনন্দে আত্মহারা রংপুর বিভাগের আট জেলায় মানুষজনের।
১৯৬৫ সালের ৫ সেপ্টেম্বর পর্যন্ত দার্জিলিং মেইল নামে একটি ট্রেন এই রেলপথে চলাচল করেছিলো। পাক ভারত যুদ্ধের সময় তা বন্ধ হয়ে যায়। বর্তমানে এই রেলপথ দিয়ে ভারত থেকে নিয়মিত পাথর আসছে। এবং আগামীকাল ১ জুন থেকে সপ্তাহে ৮ দিন যাত্রীবাহী ট্রেন চলাচল করবে। ২০২১ সালের ২৭ মার্চ এই যাত্রীবাহী ট্রেন সার্ভিস উদ্বোধন করেছিলেন দুই দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি। কিন্তু করোনার প্রকোপের কারণে ট্রেনটি চলাচল করতে পারেনি।









