ঝালকাঠি জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৪ জন করোনা আক্রান্ত হয়েছে। এই নিয়ে জেলায় এ পর্যন্ত আক্রান্তের সখ্যা ১৯২ জন। তাছাড়া এই সময়ে হোম কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় ৭০ জন সুস্থ হয়েছে ।
সর্বশেষ আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ঝালকাঠির সদর উপজেলায় দুজন এবং নলছিটি উপজেলায় দুজন রয়েছে। এইনিয়ে ঝালকাঠি জেলার ৪টি উপজেলার মধ্যে সদর উপজেলায় ৭১ নলছিটি উপজেলায় ৫৭ জন, রাজাপুর উপজেলায় ৪২ জন, ও কাঠালিয়া উপজেলায় ২২ জন।
ঝালকাঠি জেলায় শনিবার পর্যন্ত ১৫৪৯ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানে হয়েছে এবং এর মধ্যে ১৩৬৯ জনের রিপোর্ট এসেছে, এদের মধ্যে ১৯২ জনের রিপোর্ট পজেটিভ ও ১১৭৭ জনের নেগেটিভ রিপোর্ট এসেছে । জেলায় ১১১ দিনে এ পর্যন্ত ১৩০৭ জন হোম কোয়ারেন্টাইনে ছিল। তাদের মধ্যে ১২৫৭ জন ছাড়পত্র নিয়ে চলে গেছে। হোম কোয়ারেন্টাইনে রয়েছে ৫০ জন। ঝালকাঠির সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. আবুয়াল হাসান এ তথ্য জানিয়েছেন।
তবে গত ২৪ ঘন্টায় নতুন করের কারো মৃত্যু না হলেও এখন পর্যত করোনা আক্রান্ত হয়ে এই জেলায় ৯ জনের মৃত্যু হয়েছে।
আনন্দবাজার/শহক/বাধন








