প্লাস্টিকের হাত লাগিয়ে ইয়াবা পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রানা হাওলাদার (২৬) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৫ অক্টোবর) রাজধানী থেকে তাকে গ্রেফতার করা হয়।
তেজগাঁও উপ-পুলিশ কমিশনার এইচ এম আজিমুল হকের ভাষ্য, রানা হাওলাদা একজন মাদক ব্যবসায়ী। হাতের কনুইয়ের নিচের অংশ কেটে প্লাস্টিকের কৃত্রিম হাত লাগিয়ে ইয়াবা বহন করতো। হাতের ফাঁকা অংশ ব্যবহার করে গত ৭/৮ বছর ধরে সে ইয়াবা পাচার ও ব্যবসা করে আসছিল।
রানাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বুধবার (২৬ অক্টোবর) সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে বলে জানান তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার এইচ এম আজিমুল হক।
আনন্দবাজার/কআ









