দেশের বিভিন্ন স্থানে গত কয়েক দিন ধরে কালবৈশাখী ঝড়সহ বৃষ্টি হচ্ছে। শুক্রবারও (২৪ এপ্রিল) দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়সহ বৃষ্টি হতে পারে। ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে কিছু অঞ্চলে। এসব অঞ্চলের নদীবন্দরকে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়াও কিছু অঞ্চলে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। এসব অঞ্চলগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
শুক্রবার সকাল ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, টাঙ্গাইল, পাবনা, বগুড়া ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব অঞ্চলের নদীবন্দরকে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
আনন্দবাজার/এফআইবি








