করোনা ভাইরাসের উদ্ভূত পরিস্থিতিতে দেশের কারাগারগুলো থেকে কম সাজাপ্রাপ্ত অপরাধীদের মুক্তি দেয়ার সরকারী সিদ্ধান্তের প্রেক্ষিতে গাজীপুরের কাশিমপুর কারা কমপ্লেক্সের ২টি কারাগার থেকে ১৫ জন বন্দি মুক্তি পেয়েছেন।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার বাহারুল ইসলাম জানান, এ কারাগার থেকে সরকারী সিদ্ধান্ত অনুযায়ী ফৌজদারী কার্যবিধি ৪০১ ধারায় ১৩ বন্দি মুক্তি দেয়া হয়েছে ।
এছাড়াও কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে দুই বন্দি মুক্তি দেয়া হয়েছে।
আনন্দবাজার/এফআইবি








