মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা বন্ধ রয়েছে। করোনাভাইরাস রোধে স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা ছাড়াও স্বাধীনতা দিবসের সব অনুষ্ঠান স্থগিত করেছে সরকার।
২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে অংশ নেয়া বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হলেও বাংলাদেশের ইতিহাসে এবারেই প্রথম জাতীয় স্মৃতিসৌধে স্বাধীনতা দিবস উপলক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা বন্ধ রয়েছে।
স্বাধীনতা দিবস উপলক্ষে সাভার গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে স্মৃতিসৌধে ধোওয়া মোছা ও রংতুলিসহ সব কার্যক্রম সম্পন্ন করা হলেও লোক সমাগম করা যাবে না - তাই স্মৃতিসৌধে কোন সংগঠন ফুল দিতে আসেনি। দিবসটি উপলক্ষে সব সময় কুয়াশা ভেজা সকালে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করলেও এবারই প্রথম স্বাধীনতা দিবসে ফাঁকা রয়েছে সাভার জাতীয় স্মৃতিসৌধ।
আনন্দবাজার/এফআইবি








