হরিপুর গ্যাস ফিল্ডে সিলেট-৯ নম্বর কূপে শুরু হয়েছে খননকাজ। পেট্রোবাংলার আওতাধীন সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের এই কূপে গত বৃহস্পতিবার খননকাজ শুরু হয়। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ সময় সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী আলী ইকবাল মো. নূরুল্লাহ, বাপেক্সের এমডি মোহাম্মদ আলী, জেজিটিডিএসএলের এমডি প্রকৌশলী হারুনুর রশীদ মোল্লাহ, প্রকল্প পরিচালক প্রকৌশলী আব্দুল জলিল প্রামাণিক, এসজিএফএলের সহ মহাব্যবস্থাপক এবং প্রকল্পসংশ্লিষ্ট বাপেক্স ও এসজিএফএলের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পেট্রোবাংলার কম্পানি বাপেক্সের মাধ্যমে খননকাজটি সম্পন্ন করা হচ্ছে বলে জানানো হয়েছে।
আনন্দবাজার/ডব্লিউ এস









