দেশে প্রথম করোনাভাইরাস সংক্রমণ তিন মাস পর নমুনা পরীক্ষা বাড়াতে নতুন কৌশল নিতে যাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। আর এরই অংশ হিসেবে আরটি পিসিআর নির্ভরতা কমাতে অ্যান্টিজেন টেস্ট পদ্ধতি চালুর পরিকল্পনা নেয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলেন, অ্যান্টিজেন কিট ব্যবহার করে দ্রুত রোগী শনাক্ত করা সম্ভব। তবে এক্ষেত্রে এজন্য ভাল মানের কিট ব্যবহার করতে হবে।
ক্রমাগত দেশে করোনাভাইরাস সংক্রমণের তীব্রতা বাড়ছে। এ পরিস্থিতিতে প্রতিদিন ত্রিশ হাজার নুমনা পরীক্ষা করতে আরটি পিসিআর পদ্ধতির পাশাপাশি অ্যান্টিজেন টেস্ট শুরু করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
কর্মকর্তারা বলছেন, বিশেষজ্ঞ মতামতের ভিত্তিতে আগামী সপ্তাহেই চূড়ান্ত করা হবে পরিকল্পনা। পাশাপাশি অ্যান্টিবডি কিট ব্যবহার নিয়েও চিন্তা-ভাবনা চলছে কর্তৃপক্ষ। চিকিৎসকদের মতে, অ্যান্টিজেন টেস্ট পদ্ধতি ব্যবহার করে নমুনা পরীক্ষায় ভোগান্তি অনেকটাই কমিয়ে আনা সম্ভব। কারণ এই কিটের মাধ্যমে ব্যাপক পরিসরে ও দ্রুত ফলাফল পাওয়া যায়। এতে রোগী ব্যবস্থাপনাও সহজ হবে।
আনন্দবাজার/তা.তা









