আজ ১৪ জুন বিশ্ব রক্তদান দিবস তার ধারাবাহিকতায় ১৯৯৫ সাল থেকে আন্তর্জাতিক রক্তদান দিবস পালন এবং ২০০০ সালে ‘নিরাপদ রক্ত’-এই থিম নিয়ে পালিত বিশ্ব স্বাস্থ্য দিবসের অভিজ্ঞতা নিয়ে ২০০৪ সালে প্রথম পালিত হয়েছিল বিশ্ব রক্তদান দিবস। ২০০৫ সালে বিশ্ব স্বাস্থ্য অধিবেশনের পর থেকে প্রতিবছর বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এ দিবস পালন করে আসছে।
বিভিন্ন শারীরিক সমস্যায় জরুরি মুহূর্তে অনেকেরই রক্তের প্রয়োজন হয়। টাকা থাকলেও নির্দিষ্ট গ্রুপের রক্ত না পাওয়ার ফলে মারা যান অনেক মানুষ। সিজার, থ্যালাসেমিয়া, ডায়ালাইসিস, ক্যান্সার, জরুরি অপারেশনে রক্তের দরকার হচ্ছে মানুষের। জরুরি মুহূর্তে তাদের পাশে মানবতার হাত বাড়িয়ে রক্ত সংগ্রহ ও রক্তদানের মতো মহৎ কাজ করে যাচ্ছে তালতলী ব্লাড ডোনার ক্লাব
এ বিষয় তালতলী ব্লাড ডোনার ক্লাবের উদ্দোক্তা ফয়সাল আহমেদ বলেন, তালতলী ব্লাড ডোনার ক্লাব একটি স্বেচ্ছাসেবী এবং অরাজনৈতিক সংগঠন। ক্ষুদ্র ক্ষুদ্র ভালো কাজের মাধ্যমে চাইলেই যে কোনো কঠিন দুর্যোগ মোকাবেলা করা সম্ভব। আর এই প্রত্যয় নিয়ে ২০১৭ সাল থেকে তালতলী ব্লাড ডোনার ক্লাবের পথচলা, আজও অব্যাহত আছে। তালতলী উপজেলা সাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ ফাইজুর রহমান বলেন, প্রত্যেক রক্তদাতাই একজন বীর আর আপনি যদি একজন মানুষকে একবার রক্তদানে উদ্বুদ্ধ করতে পারেন, তার মানে কিন্তু শুধু ১ ব্যাগ রক্ত ম্যানেজ করা নয়, এর মাধ্যমে আপনি হয়তো একজন নিয়মিত রক্তদাতা সৃষ্টি করতে পারবেন।
আনন্দবাজার/এফআইবি









