চলতি বছরেই শুরু হতে যাচ্ছে পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাট আধুনিকায়নের কাজ। সেজন্য নৌপরিবহন মন্ত্রণালয় বরাদ্দ পেয়েছে প্রায় ১৪শ কোটি টাকা। এর আওতায় বাড়ছে ঘাট সংখ্যা ও টার্মিনালের পরিধিও। আশা করা হচ্ছে প্রকল্প বাস্তবায়ন হলে ঘাটের দুইপাড়ের যানজট কমানো সম্ভব।
পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে প্রতিদিন যাতায়াত করে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় কয়েক হাজার যানবাহন। অনুন্নত অবকাঠামো, ফেরি স্বল্পতা ও অতিরিক্ত যানবাহনের চাপে ঘাটের দুই পাড়ে তৈরি হয় দীর্ঘ যানজট। আবার তীব্র স্রোতে এবং ঘন-কুয়াশায় ব্যাহত হয় ফেরি চলাচল।
১২ ফেব্রুয়ারি একনেক সভায় ফেরি ঘাট দুটির উন্নয়নে ১৪শ কোটি টাকা বরাদ্ধ দেয়া হয়। প্রকল্পের আওতায় ঘাট সংখ্যা চার থেকে ৮টি এবং এক হাজার গাড়ি রাখার টার্মিনাল নির্মাণ করা হবে। নকশা প্রস্তুত শেষে চলতি বছরেই কাজ শুরু করতে চায় বিআইডব্লিউটিএ।
আনন্দবাজার/তা.তা









