করোনার থাবায় থুবড়ে পড়েছে রঙিন সুতোর স্বপ্ন বানানো নানা কাপড়। হাতের তৈরি নান্দনিক ডিজাইনের শাড়ি, থ্রি-পিস ও সালোয়ার কামিজসহ বিভিন্ন পোশাক নিয়ে বিপাকে পড়েছেন এই খাতের শ্রমিকরা। ঈদের কয়েকদিন বাকি থাকলেও পাইকারদের দেখা না মেলায় লোকসান আর পুঁজি হারানোর শঙ্কায় রয়েছে তারা।
জানা যায়, গাইবান্ধায় এমব্রয়ডারি পল্লীতে ড্রায় দুই শতাধিক নারী কারিগর রয়েছে। যারা রঙিন সুতো, সুঁই আর হাতের নিপুণ ছোঁয়ায় একেকটি পোশাকে ফুটিয়ে তোলে নান্দনিক সব কাজ। এমব্রয়ডারি নকশার ছাপে নানা ডিজাইনের কাজ করছেন গাইবান্ধার সাদুল্লাপুরের জামুডাঙ্গা গ্রামের কর্মহীন নারীরা। বিভিন্ন জেলার শো রুমসহ বিপণি বিতানে পোশাক সরবরাহ করে সংসার চলতো তারা। কিন্তু করোনায় থাবাতে বিপাকে পড়েছেন এসব কর্মীরা।
এই শিল্পের সাথে জড়িত নারী উদ্যোক্তারা বলছেন, করোনা দুর্যোগের প্রভাবে পুঁজি হারানোর আশঙ্কায় রয়েছি। এদিকে ক্ষতিগ্রস্ত উদ্যোক্তা এবং নারী কর্মীদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান বিআরডিবির কর্মকর্তা।
এ বিষয়ে সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. সাইফুজ্জামান জাহিদ জানান, সরকার যদি আমাদের পল্লীর সদস্যদের যদি আর্থিক সহায়তা করে তাহলে সাময়িক আমরা অবস্থা কাটিয়ে উঠতে পারি।
আনন্দবাজার/রনি









