করোনা বিস্তাররোধ না হলে রমজান মাসে যমুনা ফিউচার পার্ক খোলা হবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এর আগে একই সিদ্ধান্ত নিয়েছে রাজধানীর অন্যতম আরেক শপিংমল বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স।
তারা বলছেন, করোনা প্রাদুর্ভাবের চলমান পরিস্থিতি উন্নতি না হলে জনস্বাস্থ্যের কথা বিবেচনায় যমুনা ফিউচার পার্ক খোলা হবে না।
এর আগে সোমবার (৪ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছে পাঠানো চিঠি দিয়ে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির মধ্যে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে দোকান ও শপিংমল আগামী ১০ মে থেকে খুলার কথা জানায় মন্ত্রিপরিষদ বিভাগ। তবে তা বিকেল ৪টার মধ্যে বন্ধ করতে হবে বলে বলা হয়।
আনন্দবাজার/শহক









