জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়তে দেশবাসীকে নিয়ে শপথবাক্য পাঠ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের মানুষের সার্বিক কল্যাণে সর্বশক্তি নিয়োগ করারও শপথ করান প্রধানমন্ত্রী। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে গত বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রীর সঙ্গে সারদেশে শপথ পাঠ করেন জেলা ও উপজেলা প্রশাসন, পুলিশ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, ডাক্তার, ব্যবসায়ী, কৃষক, দিনমজুরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এর আগে সারাদেশে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়। আমাদের প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন।
চুয়েট প্রতিনিধি : সকালে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে আলোচনা সভার অয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এ সময় মুজিববর্ষ স্মারক “মুজিব মানে বাংলাদেশ” গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।
চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরে জেলা প্রশাসনের আয়োজনে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে অঙ্গীকার পাদদেশে ৫০বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভসূচনা হয়। পরে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, জেলা পুলিশ সুপার মিলন মাহমুদসহ সরকারি অন্যান্য দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দল। সকাল সাড়ে ৮টায় চাঁদপুর স্টেডিয়ামে শুরু হয় জেলা প্রশাসন আয়োজিত জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ অনুষ্ঠান।
ভোলা প্রতিনিধি : ভোলায় সূর্যদয়ের সঙ্গে সঙ্গে ৫০ বার তোপধ্বনির মধ্যদিয়ে মহান বিজয় দিবসের সূচনা হয়। পরে ভোলা মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসক তৌফিক ই-লাহী চৌধুরী পুস্পমাল্য দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় ভোলা পুলিশ সুপার, মুক্তিযোদ্ধা সংসদ, কোস্টগার্ড, আওয়ামী লীগ, বিএনপি, ভোলা প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীতে নানা আয়োজনে পালিত হয়েছে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বিজয় দিবস। দিবসটি উপলক্ষে প্রত্যুষে ডিসি স্কয়ার প্রাঙ্গণে ৫০ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়। সকালে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতি ও বঙ্গবন্ধু ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পন করেন জেলা প্রশাসক মোহম্মাদ কামাল হোসেনসহ আরো অনেকে।
শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মাঠে ভিডিও কনফরেন্সের মাধ্যমে শপথে অংশ নেয় প্রায় ৫ হাজার মানুষ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান ভানুলাল রায়সহ আরো অনেকে।
কুবি প্রতিনিধি : যথাযোগ্য মর্যাদায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মহান বিজয় দিবস ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপিত হয়েছে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন, বিজয় র্যালি, কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা এবং বিকেলে ম্যারাথন প্রতিযাগিতার আয়াজন করা হয়।
ডিমলা প্রতিনিধি : নীলফামারীর ডিমলায় সূযোর্দয়ের সাথে সাথে ৫০ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়। জাতীয় পতাকা উত্তোলন শেষে স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলামসহ আরো অনেকে। সকাল ১১টায় বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিচালনায় অনুষ্ঠিতব্য শপথ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্তহন আওয়ামী লীগের সহযোগী সংগঠন সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
হিলি প্রতিনিধি : স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে হিলির সীমান্তবর্তী মুহাড়াপাড়া এলাকায় সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনীর মধ্যদিয়ে দিবসের সূচনা হয়। পরে শহীদ মুক্তিযোদ্ধাদের স্বরণে নির্মিত সম্মুখ সমর সৃতিস্তম্ভে ফুলদিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। উপজেলা আওয়ামী লীগ, হাকিমপুর প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন ও স্থানীয় জনসাধারণ পক্ষ থেকে ফুল দিয়ে শহীদের শ্রদ্ধা ও স্মরণ করা হয়। পরে শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়ার আয়োজন করা হয়।
ইবি প্রতিনিধি : পতাকা উত্তোলন, আনন্দ শোভাযাত্রা, শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, দোয়া, প্রীতি ক্রীড়া অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, দেশব্যাপী একযোগে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহণসহ নানা আয়োজনের মধ্যদিয়ে মহান বিজয় দিবস উদযাপন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমানসহ আরো অনেকে।
জাবি প্রতিনিধি : বাংলাদেশের সুবর্ণ জয়ন্তীতে মহান বিজয় দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের আয়াজনে প্রদর্শিত হয়েছে ‘সংবাদপত্র বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী। বিশ্ববিদ্যালয়ের কেদ্রীয় ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে দিনব্যাপী এ আলাকচিত্র প্রদর্শিত হয়। এর আগে সকাল ১১টায় প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মনজুরুল হক ও ট্রেজারার অধ্যাপক ড. রাশেদা আখতার।
কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রাম ফুলবাড়ীতে বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ায় বাংলাদেশের ৫০তম মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা দাখিল মাদরাসার আয়োজনে সকাল ৮টায় একটি র্যালি বের হয়। র্যালিটি দাসিয়ারছড়া কালিরহাট বাজার প্রদক্ষিণ শেষে দাসিয়ারছড়া শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে শেষ হয়।
ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায়, আনন্দঘন পরিবেশে মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করা হচ্ছে। প্রথম প্রহরে শহরের কেন্দ্রীয় জাতীয় স্মৃতিসৌধে ৫০ বার তোপধ্বনির মধ্য দিয়ে বিজয় উৎসবের উদ্বোধন করা হয়। শহীদ বীরমুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ময়মনসিংহ সিটি মেয়র ইকরামুল হক টিটুসহ আরো অনেকে।
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে দিবসটি উপলক্ষে বীরমুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণের সংবর্ধণা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে শহীদ আবুল হোসেন মিলনায়তনে বীরমুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণকে সংবর্ধনা দেওয়া হয়। জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ভার্চুয়াল প্লাটফর্মে সংযুক্ত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান এমপি
আনন্দবাজার/এম.আর









