বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস সংক্রমণের ভয়ে মানুষ যখন ঘরবন্দি হয়ে জীবন কাটাচ্ছে, অনেক পরিবার যখন কর্মহীন হয়ে পড়েছে ঠিক সেই সময় বাংলাদেশ কোস্টগার্ড বাহিনীর সদস্যরা তাদের পাশে দাঁড়িয়েছে।
বুধবার (১ এপ্রিল) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মোংলা পৌর শহরের বন্দর শিল্প এলাকা, পাওয়ার হাউজ রোড, বাতেন সড়কসহ বিভিন্ন চর অঞ্চল এলাকায় কর্মহীন মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাবার পৌঁছে দিয়েছে বাংলাদেশ কোস্টগার্ড বাহিনী ।
কোস্টগার্ড কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদ-এর নেতৃত্বে হত দরিদ্র কর্মহীন দিনমজুর ৫ শতাধিক পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী তুলে দেয়া হয়।
এর মধ্যে ছিলো ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি সোয়ামিন তৈল, ১কেজি চিনি, ,১ কেজি লবন ১টি সাবান ও ১ করে মাস্ক গরিব অসহায় ও গৃহবন্ধী মানুষের মাঝে এ গুলো বিতরণ করা হয়।
কোস্টগার্ড কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদ বলেন, আমরা পাঁচ শতাধিক পরিবারের মাঝে সাত দিনের খাদ্য সামগ্রী বিতরণ করেছি ও করোনা ভাইরাস সম্পর্কে জনসাধারনকে সচেতন করে যাচ্ছি। দেশে করোনা ভাইরাসের সংক্রমণ নির্মূল না হওয়া পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে আমরা পর্যায়ক্রমে তাদের আরও সাহায্য সহযোগিতা কররো। আমরা কোস্টগার্ড বাহিনী সবসময় তাদের সাথে থাকবো। এই সময় কোস্টগার্ড বাহিনীর অন্যান্য সৈনিক, নাবিক সহ স্থানীয় সাংবাদিকরা ও উপস্থিত ছিলেন।









