মোংলায় আত্মসমর্পণ করা ৬৫ দস্যুর মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে র্যাব-৮। সুন্দরবনের একসময়ের দুর্ধর্ষ দস্যু থেকে আত্মসমর্পণ করে এরা সবাই স্বাভাবিক জীবনে ফিরে এসেছে।
শনিবার সকালে মোংলা বন্দরের ফরেস্ট ঘাটে তাদের মাঝে এই উপহার সামগ্রী তুলে দেয় র্যাব।
উপহার সামগ্রীর মধ্যে চাল, ডাল, তেল, লবন, চিনি, শেমাই, দুধ ও নগদ অর্থ সহায়তা দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন র্যাব-৮ এর কর্মকর্তা এ এসপি ইফতে খায়রুজ্জামান সহ অন্যান্য কর্মকর্তারা।
ইফতে খায়রুজ্জামান জানান, বিভিন্ন সময় দস্যু জীবন থেকে ফিরে আসা উপকূলীয় অঞ্চলের মোট ২৮৪ ব্যাক্তি কে র্যাব-৮ এর পক্ষ থেকে ঈদ ও খাদ্য সামগ্রী সহায়তা দেয়া হচ্ছে।
আনন্দবাজার/ডব্লিউ এস/এম এস









