গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত আরও ২৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৭ জনে। এ সময়ে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৫৫৭ জনের দেহে। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত শনাক্ত হলো ৩ লাখ ৫২ হাজার ১৭৮ জন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন আরও ২ হাজার ৭৩ জন। এ নিয়ে করোভাইরাস থেকে দেশে মোট সুস্থ হয়ে উঠেছেন ২ লাখ ৬০ হাজার ৭৯০ জন।
আনন্দবাজার/ডব্লিউ এস









