টিকিট ও টোকেন পেতে মতিঝিলে বিমান কার্যালয়ে ভিড় করেছেন সৌদি প্রবাসীরা। শুক্রবার (০২ অক্টোবর) সকাল ১০টার পর থেকে শুরু হয়েছে বিমান বাংলাদেশের টিকিট বিক্রি ও টোকেন বিতরণ কার্যক্রম।
সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে টিকেট ও টোকেন সংগ্রহ করছেন প্রবাসীরা। এ সময় তারা দাবি জানান, যাদের ছুটির মেয়াদ কম তাদের যেন অগ্রাধিকার ভিত্তিতে সৌদি আরব পাঠানো হয়।
এদিকে আজও রাজধানীর কারওয়ানবাজারে সাউদিয়া এয়ারলাইন্স কার্যালয়ের সামনে ভিড় করেছেন টোকেন প্রত্যাশীরা। তবে সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় এয়ারলাইন্সের পক্ষ থেকে ৪ অক্টোবর থেকে কার্যক্রম শুরুর নোটিশ দেয়া হয়েছে।
আনন্দবাজার/ডব্লিউ এস









