নওগাঁর মান্দায় যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক ঋণ প্রদান এবং কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভা শেষে এসব ঋণ ও পুরস্কার বিতরণ করা হয়। মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিকের সভাপতিত্বে আলোচনা সভায় টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক এমপি।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান আরহাজ্ব মোল্লা, এমদাদুল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সি, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান, ওসি-তদন্ত মেহেদী মাসুদ, উপজেলা কৃষি কর্মকর্তা শায়েলা শারমিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মান্নান আকন্দ, যুব উন্নয়ন কর্মকর্তা পরিতোষ কুমার মণ্ডল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলম সেখ, সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম প্রমুখ।
এ ব্যাপারে মান্দা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গরার লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকীতে গরু মোটাতাজাকরণ ও গাভী পালনের জন্য ৫ জন প্রশিক্ষিত যুব এবং নারীদের আত্মকর্মসংস্থান ও সাবলম্বী হওয়ার জন্য ২ লক্ষ ২০ হাজার টাকা ঋণ প্রদান করা হয়েছে। আগামীতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।









