কুয়েতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে মেজর জেনারেল মো. আশিকুজ্জামানকে নিয়োগ দেওয়া হয়েছে। আজ সোমবার (১৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১৯৮৮ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে মেজর জেনারেল মো. আশিকুজ্জামান কমিশন লাভ করেন। তার সামরিক কেরিয়ারে তিনি বিভিন্ন স্তরে প্রশিক্ষণ, কমান্ড এবং কর্মী নিয়োগে দায়িত্ব পালন করে এসেছেন। এছাড়াও তিনি সিয়েরা লিওন, আইভরি কোস্ট এবং কঙ্গোতে তিনটি ইউনাইটেড নেশন পিস সাপোর্ট মিশনেও দায়িত্ব পালন করে ছিলেন।
রাষ্ট্রদূত হিসাবে নিয়োগের আগে তিনি বাংলাদেশের জাতীয় প্রতিরক্ষা কলেজে সিনিয়র ডিরেক্টরিং স্টাফ (সেনা) হিসাবে কর্মরত অবস্থায় ছিলেন। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর স্টাডিজ এবং স্ট্র্যাটেজিক স্টাডিজ বিষয়ে মাস্টার্স করেছেন।
আনন্দবাজার/এম.কে








