নতুন করে আরও দুইজন করোনা রোগী শনাক্ত হয়েছে কুমিল্লায়। এখন মোট ১৮ জন আক্রান্ত জেলাটিতে। বুধবারে ডেপুটি সিভিল সার্জন ডা. শাহাদাত হোসেন এই বিষয় গুলো নিশ্চিত করেছেন।
ডা. শাহাদাত হোসেন বলেন, এই প্রথম বরুড়া উপজেলায় একজন করোনা ভাইরাসে আক্রান্ত হলেন। তিতাস উপজেলার বাসিন্দা দ্বিতীয়জন। তিতাসে মোট আক্রান্ত হয়েছে সাতজন। এছাড়া একজন করে আক্রান্ত হয়েছে চান্দিনা-ব্রাহ্মণপাড়া ও সদর দক্ষিণ উপজেলায়। দুইজন আক্রান্ত হয়েছে দাউদকান্দি-দেবিদ্বারে এবং তিন জন আক্রানত হয়েছে বুড়িচংয়ে। জেলাটিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।’
আনন্দবাজার/এস.কে









