ফের পেছানো হলো ফরিদপুরে নগরকান্দা উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন। বিভিন্ন কারণে এর আগে আরও দুইবার এ সম্মেলনের তারিখ পেছানো হয়।
আগামী ২৩ নভেম্বর এ সম্মেলনের তারিখ পুনঃনির্ধারণ করা হয়েছে। এর আগে ২০ নভেম্বর এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। গতকল মঙ্গলবার সকালে ফরিদপুরের নগরকান্দা উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক মো. বেলায়েত হোসেন মিয়া এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষার কারণে উপজেলা আ'লীগের সম্মেলনের তারিখ পরিবর্তন করা হয়েছে। আগামী ২৩ নভেম্বর পুনঃনির্ধারণ করা হয়েছে সম্মেলনের তারিখ। এর আগে ২০ নভেম্বর আ'লীগের এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ পর্যন্ত তিনবার আ. লীগের এ সম্মেলনে তারিখ পেছানো হলো বলে জানান উপজেলা আওয়ামিলীগ এ সাধারণ সম্পাদক।
দলের নেতা-কর্মীরা বলছেন, এইচএসসি ও সমমানের পরীক্ষার কারণে এবারের সম্মেলনের তারিখ পরিবর্তন করা হয়েছে। নির্ধারিত ২০ নভেম্বর সকাল-বিকাল এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাইতো, এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে সম্মেলনে তারিখ পুনঃনির্ধারণ করা হয়েছে। যাতে পরীক্ষার্থীদের পরীক্ষা দিতে কোনো সমস্যা না হয়।
জানা যায়, সোমবার দিনগত রাতে ফরিদপুর জেলা আ'লীগের সভাপতি শামীম হক ও সাধারণ সম্পাদক শাহ্ মো. ইশতিয়াক আরিফ স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে নগরকান্দা উপজেলা আ'লীগের সম্মেলনের তারিখ পরিবর্তনের বিষয়টি জানানো হয়। চলমান এইচএসসি পরীক্ষার কারণে এ সম্মেলনের তারিখ ২০ নভেম্বরের পরিবর্তে ২৩ নভেম্বর নির্ধারণ করা হয়েছে বলে জেলা আ'লীগের পক্ষ থেকে বলা হয়েছে। উক্ত তারিখে যথাযথভাবে সম্মেলন সফল করার লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করার জন্য নেতাকর্মীদের অনুরোধ করা হয়।









