প্রানঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে নারায়ণগঞ্জের ১২টি গার্মেন্টসে কর্মরত প্রায় ৫০ জন শ্রমিক। ২২ মে এই তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ।
জেলা সিভিল সার্জন জানান, আক্রান্ত শ্রমিকদের বর্তমানে আইসোলেশনে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে নারায়ণগঞ্জের ১২টি শিল্প প্রতিষ্ঠানে অর্ধশতাধিক শ্রমিকের শরীরে। প্রতিদিনই শ্রমিকদের আক্রান্ত হবার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ফকির নীটওয়্যার নামক গার্মেন্টসে আক্রান্তের সংখ্যা সব চেয়ে বেশি।
সুস্থ না হওয়া পর্যন্ত আইসোলেশনে থাকবে আক্রান্ত শ্রমিকরা, কিন্তু শাটডাউন করা হচ্ছে না কোনো প্রতিষ্ঠান।
আনন্দবাজার/এস.কে









