সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সুমাইয়া খাতুন হত্যা মামলার প্রধান আসামি স্বামী মোস্তাক হোসাইন এবং শ্বশুর জাকির হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে গ্রেফতারের ব্যাপারটি নিশ্চিত করেন নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা।
তিনি বলেন, আজ সকালে বগুড়ার নন্দীগ্রাম এলাকা থেকে মামলার প্রধান আসামি মোস্তাক এবং রাজশাহীর বাঘা এলাকা থেকে নিহতের শ্বশুর জাকিরকে গ্রেফতার করা হয়। এর আগে গত মঙ্গলবার বিকেলে নিহতের ননদ জাকিয়া ইয়াসমিন যুথি এবং শাশুড়ি সৈয়দা মালেকা আক্তারকে গ্রেফতার করা হয়।
নিহতের পরিবার হত্যা মামলার এজাহারভুক্ত চার আসামিকে গ্রেফতারের খবরে সন্তোষ প্রকাশ। তার চাচা মোমিন বলেন, আদালতের মাধ্যমে হত্যাকারীদের কঠোর শাস্তি নিশ্চিত হলেই সুমাইয়ার আত্মা শান্তি পাবেথ।
জানা গেছে, গেল বছরের ১৪ এপ্রিল প্রেমের সূত্রে মোস্তাকের সাথে বিয়ে হয় সুমাইয়ার। মোস্তাক একটি কোম্পানিতে চাকরি করলেও বর্তমানে বেকার। সুমাইয়ার বিয়ের পর নিজ বাড়ি এবং মাঝে মাঝে শ্বশুরবাড়িতে থাকতেন।
কিন্তু সম্প্রতি সুমাইয়া বিসিএস কোচিং করতে নিজ খরচে ঢাকায় যেতে চাইলে তাকে বাধা দেয় মোস্তাক এবং তার পরিবার। গেল ১৫-২০ দিন আগে ৭ মাসের গর্ভবতী সুমাইয়াকে গর্ভনিরোধে বাধ্য করে তার স্বামী মোস্তাক। তারপর থেকেই অসুস্থ অবস্থায় বাবার বাড়ি থাকতেন সুমাইয়া। দুই-তিন দিন আগে সুমাইয়ার ইচ্ছার বিরুদ্ধে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে যাওয়া হয় তাকে।
আনন্দবাজার/এইচ এস কে









