হোম কোয়ারেন্টাইনে আছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানা। প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
জানা যায়, চলমান বৈশ্বিক করোনা মহামারি পরিস্থিতির মধ্যেই শেখ রেহানা সকল স্বাস্থ্যবিধি মেনে যুক্তরাজ্যের লন্ডন থেকে ঢাকায় এসে পৌঁছেছেন। আজ বৃহস্পতিবার দুপুরে লন্ডন থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি।
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, বিদেশ থেকে কেউ দেশে আসলে স্বাভাবিকভাবেই কোয়ারেন্টাইনে থাকতে হয়। আর সে কারণেই লন্ডন থেকে আসায় বর্তমানে ব্যক্তিগত পর্যায়ে কোয়ারেন্টাইনে আছেন শেখ রেহানা।
আনন্দবাজার/এম.কে









