জয়পুরহাটে আম বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় এয়ারগান ও গোলাবারুদ উদ্ধার করেছে র্যাব। গতকাল মঙ্গলবার বিকালে আক্কেলপুর উপজেলার মাতাপুর পাঁচমাথা মোড় এলাকা থেকে একটি এয়ারগান ও ৬ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়। জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এয়ারগানটি দিয়ে একটি চক্র শীত মৌসুমে অতিথি পাখি শিকার করার কাজে ব্যবহার করতো। মঙ্গলবারও তারা পাখি শিকার করছিল। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে তারা আম বাগানে এয়ারগানটি ফেলে রেখে পালিয়ে যায়। পরে র্যাব সদস্যরা ৬ রাউন্ড গোলাবারুদসহ এয়ারগানটি পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে আক্কেলপুর থানায় এয়ারগানটি জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।









