গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের কামারগাঁও গ্রামে যথাযথ রাষ্ট্রীয় সম্মান ‘গার্ড অব অনার’ প্রদর্শণ এর মধ্য দিয়ে জানাযা ও দাফন সম্পন্ন হলো জাতীর শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা, সাবেক নায়েক সুবেদার (বাংলাদেশ রাইফেলস) এবং ওয়ার্ড তাবলীগ জামাতের আমীর ও বিশিষ্ট সমাজ সেবক আলহাজ¦ মোঃ আফসার উদ্দিন এর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।
এদিকে শুক্রবার (২৬ জুন,২০২০) সকাল ৯টায় কামারগাঁও কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) নির্দেশনায় উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার বশাক ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের কমান্ডার মোঃ বজলুর রশিদ মোল্লার যৌথ নের্তৃত্বে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদাণ করেন। জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।
উল্লেখ্য, সাবেক নায়েক সুবেদার (অবঃ) বিডিআর ও বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ¦ মোঃ আফসার উদ্দিন (৭৭), গত বৃহস্পতিবার (২৫ জুন,২০২০) বিকেল ৪ টার সময় বার্ধক্য জনিত কারণে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন ( ইন্নালিল্লাহি...রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে,৪ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। তিনি বাংলাদেশ ছাএলীগ ঘাগটিয়া ইউনিয়ন শাখার ৭নং ওয়ার্ড ছাএলীগের সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মনিরের বাবা।
আনন্দবাজার/এফআইবি









