বিশ্বের শীর্ষ ৫০ বুদ্ধিজীবীর তালিকায় জায়গা করে নিয়েছে বাংলাদেশের স্থপতি মেরিনা তাবাসসুমের নাম। ব্রিটেনভিত্তিক ম্যাগাজিন প্রসপেক্ট এ বছর বুদ্ধিজীবীদের এ তালিকা তৈরি করেছে।
প্রসপেক্ট ম্যাগাজিন জানিয়েছে, প্রাকৃতিক পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে ভবন নির্মাণে প্রথম সারিতে রয়েছেন বাংলাদেশি স্থপতি মেরিনা তাবাসসুম। পৃথিবীর জন্য উপযুক্ত নকশার ওপর নিয়মিত কাজ করছেন তিনি। সম্প্রতি তিনি স্থানীয় কাঁচামাল ব্যবহার করে কম ওজনের ঘর নির্মাণের সফলতা দেখিয়েছেন। ঢাকায় টেরাকোটা ইট দিয়ে নির্মিত বায়তুর রউফ মসজিদের নকশাও করেন মেরিনা। ওই মসজিদটি বন্যা প্রতিরোধক। নকশাটি রীতিমতো সুলতানি আমলের কথা স্মরণ করিয়ে দেয়। ওই মসজিদটির স্থাপত্যের জন্য আগা খান পুরস্কার জিতেছেন তিনি।
এছাড়াও স্থপতি কাশেফ মাহবুব চৌধুরী ও মেরিনা একসঙ্গে সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ ও স্বাধীনতা জাদুঘরের নকশা করেছেন।
উল্লেখ্য, মেরিনা ২০১৫ সাল থেকে নিজস্ব স্থাপত্য প্রতিষ্ঠান আর্কিটেক্টস (এমটিএ) পরিচালনা করে আসছেন। এছাড়া বিশ্বের কোন দেশ কতটুকু ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে, তা নিয়ে গবেষণা করে বেশ প্রশংসা কুঁড়িয়েছেন তিনি। কাউন্টার পাঞ্চ ও থট জার্নালের নিয়মিত লেখক মেরিনা তাবাসসুম।
আনন্দবাজার/টি এস পি









