যাত্রী সংকটের ফলে আজও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১২টি ফ্লাইটের সবকটি বাতিল করা হয়েছে। প্রায় দুই মাস সাধারণ ছুটি চলার পর পহেলা জুন থেকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালু হলেও সবচেয়ে বেশি যাত্রী সংকটে পড়ছে রাষ্ট্রায়ত্ত সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
যাত্রী সংকটে ফ্লাইট শুরুর প্রথম দিন ১ জুন ৬টি ফ্লাইটের মধ্যে ৪টিই বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। গতকাল মঙ্গলবার (২ জুন) বাতিল করা হয় সবকটি ফ্লাইট। সংকট না কাটায় ৩ ও ৪ জুনের ফ্লাইটগুলোও বাতিল করা হয়েছে।
সাধারণ ছুটি শেষে গত সোমবার (১ জুন) থেকে সীমিত পরিসরে দেশের অভ্যন্তীণ ৩টি রুটে বিমান চলাচলের অনুমতি দেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
ঢাকা টু চট্টগ্রাম, সিলেট, সৈয়দপুর এই ৩টি রুটে দুইটি করে ৬টি ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়েছিলো। যদিও বেসরকারি এয়ারলাইন্স নভোএয়ার ও ইউএস-বাংলা এয়ারলাইন্সকে বিমানের মতো সংকটে পড়তে হয়নি। এই দুটি এয়ারলাইন্স সীমিত যাত্রী নিয়ে ফ্লাইট পরিচালনা করছে।
আনন্দবাজার/তা.তা









