সম্প্রতি নারায়নগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চৌধুরীগাঁও গ্রামে প্রবাসী আবুল কালামের বাড়িতে ১৯ সেপ্টেম্বর রাত ২ টার দিকে পারিবারিক শত্রুতার জের ধরে আগুন লাগিয়ে দিয়েছে শত্রুপক্ষ।
এ সময় তারা আবুল কালামের দুইটি ওয়ালসেড ঘরের একটিতে বাহিরের ছিটকানি লাগিয়ে ছোট ঘরটির তালা ভেঙে ভিতরে ঢুকে আগুন লাগিয়ে দেয়। বড় ঘরে পরিবারের এক শিশুসহ মোট ০৪ জন সদস্য ছিল।
তারা বিকট শব্দ শুনতে পেয়ে জানালা দিয়ে তাকিয়ে দেখে ছোট ঘরটি আগুনে পুড়ছে। তারা চিৎকার করলে আশেপাশের লোকজন এসে বড় ঘর থেকে তাদের উদ্ধার করে। ছোট ঘরে থাকা ফ্রিজ, খাট, আলমারি, আলনাসহ অনেক কিছুই আগুনে পুড়ে যায়।
ঘটনাস্থলে উপস্থিত লোকজন জানান, সম্পত্তির লোভে কেউ এ ধরনের ন্যাক্কারজনক কাজটি করতে পারে। সূত্র জানায়, এর পূর্বে বসতবাড়িসহ ২/৩ টা বাড়ি নিয়ে কয়েকজন তাদের সাথে ঝগড়া করে এবং মেরে ফেলার হুমকি দিয়েছিল।
আনন্দবাজার/এইচ এস কে/ এ এইচ পি









