গাজীপুরের কাপাসিয়া উপজেলার কড়িহাতা ইউনিয়নের এিমোহনী বাজার এলাকায় সরকারী ১০ টাকা কেজির চাল বিক্রির সময় ওজনে কম দেওয়ার অপরাধে খাদ্য বান্ধব কর্মসূচি চালের ডিলার জুয়েল হোসেন মোল্লাকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
এদিকে মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাঃ ইসমত আরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় খাদ্য বান্ধব ডিলারের ডিলারশীপ বাতিল করা হয়।
গাজীপুর জেলা প্রশাসনের মিডিয়া সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী জানান, বর্তমান করোনা পরিস্থিতির কারণে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় হত দরিদ্রদের জন্য খাদ্য সহায়তা প্রদানের লক্ষ্যে খাদ্য অধিদপÍরের মাধ্যমে নির্দিষ্ট উপকার ভোগীদের জন্য ১০ টাকা কেজি দরে চাল বিক্রি কর্মসূচী বাস্তবায়ন করছে। এ হিসেবে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার এিমোহনী বাজার এলাকার জুয়েল মোল্লাকে খাদ্য বান্ধব কর্মসূচীর ডিলার নিয়োগ করা হয়। তবে নিয়ম অনুযায়ী নির্দিষ্ট কার্ডধারীরা ১০ টাকা কেজিতে জনপ্রতি ৩০ কেজি করে চাল ক্রয়ের সুযোগ পাচ্ছেন।
এদিকে কাপাসিয়ার এিমোহনী বাজারের স্থানীয় ডিলার সরকারী নিয়ম না মেনে দরিদ্র মানুষদের সাথে অনিয়মের মাধ্যমে কারসাজি করে প্রত্যেক ক্রেতাকে ওজনে ৪/৫ কেজি চাল কম দিয়ে চাল বিক্রি করে, কিন্তু তাদের কাছ থেকে ঠিকই ৩০ কেজির মূল্য আদায় করেন।
এদিকে ডিলারের চাল ওজনে কম দেওয়ার বিষয়টি গোপনে জানতে পারেন কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ ইসমত আরা। তারপর দ্রæততম সময়ের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হয়ে হাতেনাতে ওই খাদ্য বান্ধব কর্মসূচীর চাল ওজনে কম দেওয়ার প্রমান পেয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ধারা-৪৬ মোতাবেক উক্ত ডিলারকে ১ লাখ টাকা জরিমানা প্রদান করা হয়। তার সাথে সাথে ওই ডিলারকে তার ডিলারশীপ বাতিল করা হয়।
আনন্দবাজার/শহক/সহো








