কুড়িগ্রামের উলিপুর মসজিদুল হুদা সংলগ্ন স্বর্ণময়ী সরোবরে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা মৎস্য অফিসের বাস্তবায়নে মাছের পোনা অবমুক্ত করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নুর-এ-জান্নাত রুমি, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ তানভীক জাহান, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার তারিফুর রহমান সরকার, উলিপুর বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, উলিপুর পৌর আওয়ামী লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আব্দুল মালেক প্রমুখ। ২০২০-২১ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় উপজেলার জলাভূমি, বর্ষাপ্লাবিত ধানক্ষেত, প্লাবনভূমিসহ বিভিন্ন পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
আনন্দবাজার/শহক/হারসে









