সারা দেশের মসজিদে একমাস বন্ধ থাকার পর আজ জোহর থেকে জামাতে নামাজ আদায় শুরু হয়েছে। আজ জোহরের নামাজে প্রায় ৩শ মুসল্লী অংশ নিয়েছে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। সবাই নামাজে অংশ নিয়েছে দূরত্ব বজায় রেখে।
বৃহস্পতিবার দুপুর পৌনে ১ টায় জোহরের আজান এর পরেই মুসল্লীদের জন্য খুলে দেয়া হয় মসজিদ। মুসল্লীরা হাত ধুয়ে মসজিদে প্রবেশ করেন। জামাত শুরু হয় দুপুর ১টা ২০ মিনিটে। ফরজ নামাজ শেষে অনেক মুসল্লী সুন্নত নামাজ আদায় করেন। ফরজ নামাজ পড়েই বেরিয়ে গেছেন অনেকেই। তবে বেশিরভাগ মুসল্লী জায়নামাজ ছাড়াই এসেছেন।
এছাড়া সারা দেশেও শুরু হয়েছে মসজিদে জামাতে নামাজ আদায়। সব মসজিদে রাতে জামাতে তারাবির নামাজও শুরু হবে। করোনাভাইরাস পরিস্থিতির কারণে গেল ৬ই এপ্রিল থেকে মসজিদে জামাতে নামাজ আদায়ে নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল। শুধু সীমিত পরিসরে নামাজ আদায়ের সুযোগ ছিল।
আনন্দবাজার/এস.কে









