নতুন বছরের শুরু থেকেই ২০২০ সাল লেখা নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে একটি সতর্কবার্তা। এই বার্তায় ডকুমেন্ট বা কাগজপত্রে সই করার ক্ষেত্রে ২০২০ সালকে সংক্ষিপ্তে “২০” না লেখার ব্যাপারে সতর্ক করা হয়েছে।
ফোর্বস অনলাইন এক প্রতিবেদনে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও একই সতর্কতা জানানো হয়েছে। কোনো আইনি ডকুমেন্ট সই করার আগে তারিখ ও সাল যেন ঠিকভাবে লেখার বিষয়ে সচেতন হতে নির্দেশ দেওয়া হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে ফোর্বসের প্রতিবেদনটিতে বলা হয়েছে, যারা সংক্ষেপে ২০ লিখে সই করবেন, তাঁদের প্রতারিত হওয়ার সম্ভবনা রয়েছে। কারণ শুধু ২০ লিখলে এর পেছনে আরও সংখ্যা বসিয়ে ২০১৯,২০১৮, বা ২০১৭ এর মতো পেছনের সাল তৈরী করা সম্ভব। এতে সহজেই প্রতারণার আশ্রয় নেওয়া সম্ভব।
ফেসবুকের পাশাপাশি টুইটারেও ২০২০ সালকে সংক্ষেপে ২০ লেখার ব্যাপারে সতর্ক করেছেন অনেকেই।
অবশ্য, সতর্কতা বিষয়টিতে পোস্ট নিয়ে সমালোচনাও চলছে বিভিন্ন সামাজিক মাধ্যমে। কারো কারো মতে, এতে সতর্কতামূলক পোস্ট দেওয়ার কোনস মানে নেই। ২০১৯ সালের ক্ষেত্রেও শুধু ১৯ লিখলে এ ধরনের ঝুঁকির সম্ভবনা ছিল। এক্ষেত্রে কেউ যদি ৩ /৩ /১৯ তারিখ লিখে থাকেন, তাহলে তা সহজেই ৩/৩/১৯৯১ করে ফেলা সম্ভব ছিল। ২০ লেখার ক্ষেত্রে শুধু ভয় ধরানো ছাড়া এ আর কিছু না।
যুক্তরাষ্ট্র পুলিশের পক্ষ থেকে সমালোচনার প্রতিউত্তরে জানানো হয়েছে, তারা নিয়মিত ফেইক কল এবং স্ক্যাম নিয়ে কাজ করেন। তারা জানেন, যেকোনো তারিখ পরিবর্তন করা অসম্ভব কিছু নয়। তবে সচেতন থাকলে অনেক সমস্যারই মুক্তি মিলবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট ও ব্যাংকের চেকে অবশ্যই ২০২০ পুরোটা লেখাই বুদ্ধিমানের কাজ হবে।
আনন্দবাজার/তা.অ









