মহামারী করোনার ভাইরাস এর সাথে বাংলাদেশে এবার যুক্ত হয়েছিল ভয়াবহ বন্যা। সারাদেশেই এই ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ কয়েক লক্ষাধিক মানুষ। বন্যার পানি নামতে শুরু হলেও বাড়িঘর এবং জমির ফসল ক্ষতি হওয়ায় চরম দুর্ভোগে দিন পার করছেন তারা। সেই সাথে বাড়ছে নানাবিধ রোগ বালাই। বন্যায় ক্ষতিগ্রস্থদের ত্রাণ বিতরণ কার্যকর্মেও যুক্ত ছিল আমাল ফাউন্ডেশন।
বন্যায় ক্ষতিগ্রস্থরা যেন দ্রুত তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে, এজন্যও পুর্নবাসনে কাজ শুরু করেছে সংগঠনটি। বাড়িঘর নির্মাণ, নলকূপ স্থাপন, টয়লেট নির্মাণসহ নানা কার্যক্রম হাতে নিয়েছে।
জানতে চাইলে আমাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক ইশরাত করিম জানান, স্মরণকালের ইতিহাসে ভয়াবহ মহামারী করোনায় সংক্রমিত হয়ে সারা দুনিয়া এক সংকটময় সময় পার করছে। এই অবস্থা থেকে উত্তরণের আগেই অতিবৃষ্টির কারণে বাংলাদেশের বুকে হানা দেয় আম্পান এবং ভয়াবহ বন্যা। এতে আটকা পড়েছে লাখ লাখ পরিবার। কর্মহীন মানুষের দিন কাটছে হতাশা এবং আতঙ্কে।
নানা এলাকায় নলকূপ এবং টয়লেট তলিয়ে যাওয়ায় খাওয়ার পানিসহ বিভিন্ন স্বাস্থ্যসংকট দেখা দিয়েছে। বন্যার্তদের অসহায় অবস্থা দেখে পাশে দাঁড়ানোর দায়িত্ব আমাদের সকলের। ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের পাশে দাঁড়াতে আমাল ফাউন্ডেশন সহযোগিতা পৌঁছে দিতে বদ্ধপরিকর। আমাল ফাউন্ডেশনের এই সময়োপযোগী উদ্যোগে শামিল হতে পারেন আপনিও।
আনন্দবাজার/এইচ এস কে/ এ বি এম








