পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা পর্যায়ের জনপ্রতিনিধি, বিভিন্ন পেশাজীবি ও যুব সংগঠনের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহণে উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কলাপাড়া উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে গতকাল মঙ্গলবার সকালে পরিবার পরিকল্পনা হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ ইলিয়াস খান রানা'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান। এসময় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মোতালেব তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ডক্টর শহিদুল ইসলাম বিশ্বাস, সৈয়দ নাসির উদ্দিন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা পারভিন সীমা, কলাপাড়া উপজেলা মেডিকেল অফিসার (এমসিএইচ এফ পি) ডাঃ মোঃ মেহেদী হাসান রনি, লালুয়া ইউপি চেয়ারম্যান মোঃ শওকত হোসেন তপন বিশ্বাস, ডালবুগঞ্জ ইউপি চেয়ারম্যান মোঃ দেলওয়ার সিকদার, কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মাননু।









