হাসপাতালে জ্বর, কাশি, গলা ব্যথা নিয়ে আসা দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসাপাতালে এ ঘটনা ঘটে। নড়াইল থেকে রবিউল ইসলাম নামে ওই প্রবাসীকে খুমেকে আনা হয়। তাকে পরীক্ষার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়াও বৃহস্পতিবার দুপুরে জ্বর নিয়ে আসা বাবলু নামের এক ব্যক্তির মৃত্যু হয়।
রবিউলের পরিবার সূত্রে জানা যায়, এক সপ্তাহ আগে তিনি ভারত থেকে নড়াইলে এসেছেন। তিনি জ্বর, গলা ব্যথা, কাশিসহ নানা সমস্যায় আক্রান্ত ছিলেন। স্থানীয়ভাবে তাকে সেবা দেওয়া হলেও বৃহস্পতিবার অবস্থার অবনতি হয়। পরে তাকে খুলনা মেডিকেলে আনলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
বৃহস্পতিবার দুপুরে খুলনা মেডিকেলে জ্বর নিয়ে আসা বাবলু নামে আরোও একজন মারা যান। মৃত বাবুলের বড় বোন জাহানারা বেগম জানান, পাঁচ দিন ধরে জ্বরে আক্রন্ত ছিল বাবলু। চিকিৎসকদের অবহেলায় তার মৃত্যু হয়েছে।
বিষয়টি অস্বীকার করে হাসপাতালটির পরিচালক ডা. এটি এম মঞ্জুর মোর্শেদ বলেন, ওই রোগী জ্বর, সর্দি নিয়ে জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসেন। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মেডিসিন কনসালট্যান্টকে দেখানোর জন্য হাসপাতালের বহির্বিভাগে রেফার্ড করেন। রোগী মেডিসিন চিকিৎসকের কাছে যাওয়া পথে মারা যায়।
আনন্দবাজার/ টি এস পি









