ঢাকা দক্ষিণ সিটি করপেরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, রাজধানী ঢাকাকে ডেঙ্গু থেকে মুক্ত করে ছাড়বো। ঢাকায় মশার প্রকোপ হতে দেব না।
১৪ জুন সকালে রাজধানীর রমনা পার্কে মাছ ও হাঁস অবমুক্তকরণ শেষে এই কথা বলেন তিনি৷
তাপস জানান, ঢাকা সিটি করপোরেশনের কার্যক্রমকে ঢেলে সাজানো হয়েছে। ইতোমধ্যেই এ বছরের জন্য মশার ওষুধ কিনে মজুদ করা হয়েছে। যা দিয়ে সারা বছর মশা মারা সম্ভব। একই সঙ্গে মশকনিধন কার্যক্রমে লোকবল বাড়ানো হয়েছে।
তিনি আরও জানান, এ কার্যক্রমে কোনো প্রকার দুর্নীতি গাফিলতি অবহেলা বরদাস্ত করা হবে না। আগামী পাঁচ বছরের প্রতিটি দিন মানুষের সেবায় কাজ করে যাব।
আনন্দবাজার/এস.কে









