রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মাস্টাররোলে কর্মরত সহায়ক ও সাধারণ কর্মচারীরা তাদের চাকরি স্থায়ীকরণের দাবিতে উপাচার্য এম আব্দুস সোবহান বরারব স্মারকলিপি দিয়েছে। গতকাল সোমবার সকালে তারা এ স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে বলা হয়, ১৯৯৬ সাল হতে অনেকে মাস্টাররোল কর্মচারী হিসেবে কাজ করে আসছে। কিন্তু এখনও আমাদের স্থায়ী নিয়োগ হয় নি। ইউজিসির নির্দেশনা থাকা সত্তে¡ও স্থায়ীপদে ২০০৬ সাল হতে ১৫০০ কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ প্রদান করা হলেও মাস্টাররোল কর্মচারীদের চাকরি স্থায়ী করা হয় নি। চাকরি স্থায়ী না করার কারণে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছি। সরকারের নির্দেশনা থাকলেও আমাদের চাকরি স্থায়ীকরণ করা হচ্ছে না। তবে কেন করা হচ্ছে না তা আমাদের বোধগম্য নয়।
স্মারকলিপিতে সমস্যা সমাধানকল্পে আগামী সিন্ডিকেটেই বিশেষ ব্যবস্থাপনায় চাকরি স্থায়ীকরণের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানানো হয়।
আনন্দবাজার/শাহী









