ঢাকা | বুধবার ২২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
দৈনিক আনন্দবাজার — সমৃদ্ধ বাংলাদেশের প্রতিচ্ছবি
শীর্ষ সংবাদসর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনী‌তিঅর্থনীতিআন্তর্জাতিকখেলাবিনোদনঅনুসন্ধানচাকুরিপ্রযুক্তি

নেতৃত্ব

প্রধান সম্পাদক ও প্রকাশক

আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক

মোস্তফা মামুন

দৈনিক আনন্দবাজার

Dainik Anandabazar

সম্পাদকীয় কার্যালয়ইডিবি ট্রেড সেন্টার (৭ম তলা), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউকারওয়ান বাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ

  • সম্পাদকীয় · ০১৭২৬ ২৬১৮২৮
  • বিজ্ঞাপন · ০১৭৫৫ ৬৫১১৬৪

ই-মেইল

  • dainikanandabazar@gmail.com
  • ads@dainikanandabazar.com
  • job@dainikanandabazar.com
আমাদের সম্পর্কে|যোগাযোগ|ব্যবহারের শর্তাবলি|গোপনীয়তার নীতি|আমরা

© 2026 Dainik Anandabazar · সর্বস্বত্ব সংরক্ষিত

  1. হোম
  2. /
  3. সর্বশেষ

সাভারে পোশাক শ্রমিকদের নমুনা গ্রহণ স্থগিত, বাড়ছে ঝুঁকি

প্রকাশ:৮ মে, ২০২০ সময় ৯:৩২ পিএম

বিস্তারিত

দিন যত যাচ্ছে, সাভারে ততই পাল্লা দিয়ে বাড়ছে তৈরি পোশাকশ্রমিকদের করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। এর মধ্যে পেশাগত পরিচয় গোপন রাখায় বিপাকে পড়েছে স্বাস্থ্য বিভাগ। এমন পরিস্থিতিতে নতুন করে পোশাকশ্রমিকদের নমুনা সংগ্রহ না করার সিদ্ধান্ত নিয়েছে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। এ অবস্থায় বিপাকে পড়েছেন করোনার উপসর্গে ভোগা পোশাকশ্রমিকরা।

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনাভাইরাসের নমুনা সংগ্রহ না করার অভিযোগ করে আসছিলেন পোশাকশ্রমিকরা। তাঁদের অভিযোগ, নমুনা দেওয়ার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলেও নমুনা সংগ্রহ করা হয়নি। সে জন্য কোভিড-১৯ সন্দেহভাজন শ্রমিকরা পড়েছেন চরম বিপাকে।

ভুক্তভোগী একাধিক পোশাকশ্রমিক জানান, সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার নমুনা দিতে যাওয়ার পর তাঁদের জানানো হয়, এখন থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আর নমুনা সংগ্রহ করা হবে না। তবে যাঁরা নিজেদের পেশা গোপন করেছেন, তাঁদের নমুনা ঠিকই নেওয়া হয়েছে। আর যাঁরা সঠিক পেশার পরিচয় দিয়েছেন, তাঁদের ঘুরিয়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সায়েমুল হুদা জানান, হাজার হাজার তৈরি পোশাকশ্রমিকের নমুনা সংগ্রহের মতো সক্ষমতা নেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের।

এদিকে, উপজেলা প্রশাসনের সঙ্গে সাভার শিল্পাঞ্চলের বিভিন্ন পোশাক কারখানার কর্মকর্তাদের বৈঠক হয়েছে। সেখান থেকে সিদ্ধান্ত নেওয়া হয়, যাঁদের মধ্যে করোনার কোনো উপসর্গ নেই, তাঁদের নমুনা সংগ্রহ করা হবে না। একই সঙ্গে সিদ্ধান্ত নেওয়া হয়, পোশাকশ্রমিকদের নমুনা নিজ নিজ কারখানা কর্তৃপক্ষ বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) বা বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সঙ্গে সমন্বয় করে নিজস্ব বুথ থেকে সংগ্রহ করবে। প্রয়োজনে তাঁদের প্রশিক্ষণ দিয়ে সহযোগিতা করবে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

তবে করোনা পরীক্ষার জন্য পোশাক কারখানাগুলোতে কবে থেকে বুথ চালু হবে, সে বিষয়ে এখনো কোনো পদক্ষেপ দেখা যায়নি।

এদিকে, নমুনা পরীক্ষার বাইরে থাকা সন্দেহভাজন পোশাকশ্রমিকরা কারখানায় সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে দিতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।

শিল্পাঞ্চলে তৈরি পোশাকশ্রমিকদের মধ্যে সংক্রমণের মাত্রা বাড়তে থাকায় দ্রুত সময়ের মধ্যে সব পোশাক কারখানা বন্ধের পরামর্শ দিয়েছিল স্বাস্থ্য বিভাগ। উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সায়েমুল হুদা স্বাক্ষরিত ওই চিঠি সরকারের বিভিন্ন পর্যায়ে পাঠানো হলেও তাতে সাড়া মেলেনি।

আনন্দবাজার/শাহী

ট্যাগ

  • করোনা
  • নমুনা
  • পোশাকশ্রমিক
  • সাভার

এ বিভাগের আরো খবর

সব খবর

আবারও ইসলামাবাদে মার্কিন মিশন

২০ এপ্রিল, ২০২৬

জুমার দিন সুরা কাহাফ তিলাওয়াতের ফজিলত-গুরুত্ব

১০ এপ্রিল, ২০২৬

সহবাসের পর যে ৩ কাজ হারাম

৯ এপ্রিল, ২০২৬

যে দোয়া পড়ে কিছু চাইলে আল্লাহ ফিরিয়ে দেন না

৬ এপ্রিল, ২০২৬

নামাজের সময়সূচি (১৪মার্চ ২০২৬)

১৪ মার্চ, ২০২৬

রাজধানীতে আজ কোথায় কী কর্মসূচি

১৩ মার্চ, ২০২৬

আজ মন ভরে নিঃশ্বাস নিন ঢাকাবাসী

১৩ মার্চ, ২০২৬

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০ মার্চ, ২০২৬
  • বৈশ্বিক বাজারে চাপ, জ্বালানি আমদানিতে গতি আনতে বড় সিদ্ধান্ত

  • যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন দফা বৈঠক: ইরানের উত্তর না পাওয়ায় অনিশ্চয়তা

  • আবারও ইসলামাবাদে মার্কিন মিশন

  • জুমার দিন সুরা কাহাফ তিলাওয়াতের ফজিলত-গুরুত্ব

  • সহবাসের পর যে ৩ কাজ হারাম

  • যে দোয়া পড়ে কিছু চাইলে আল্লাহ ফিরিয়ে দেন না

  • নামাজের সময়সূচি (১৪মার্চ ২০২৬)

  • রাজধানীতে আজ কোথায় কী কর্মসূচি

  • আজ মন ভরে নিঃশ্বাস নিন ঢাকাবাসী

  • মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

  • নামাজের সময়সূচি (১০ মার্চ ২০২৬)

  • দূষিত শহরের তালিকায় আবারও শীর্ষে ঢাকা

  • রবিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

  • যাকাত ফাউন্ডেশন অব আমেরিকার ঈদ উপহার ও ইফতার বিতরণ

  • পুণ্য অর্জনের শ্রেষ্ঠ মাস রমজান

  • প্রার্থিতা রক্ষায় আজ থেকে আপিলের শুনানি শুরু

  • বিদেশি পর্যবেক্ষকদের খরচ বহন নির্বাচনের নিরপেক্ষতার পরিপন্থি: টিএইবি

  • থাইল্যান্তে বিনা খরচে অধ্যয়নের সুযোগ, থাকছে মাসিক ভাতা

  • থার্ড টার্মিনাল অন্তর্বর্তী সরকারের মেয়াদে চালু হবে না: শেখ বশিরউদ্দীন

  • দেশের বিভিন্ন এলাকায় রিখটার ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত

  • আজ শুরু মনোনয়নপত্র সংক্রান্ত আপিল কার্যক্রম

  • গুম কারণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: তদন্ত কমিশন

  • দেশনেত্রীর প্রতি মানুষের শ্রদ্ধা কখনোই ভুলব না: তারেক রহমান

  • পুলিশি পদক্ষেপে অবরোধ ভেঙে সড়ক ছাড়লেন ব্যবসায়ীরা

  • দাদা ও দাদির কবর জিয়ারতে জাইমা রহমান

  • রাষ্ট্রীয় শোকের শেষ দিন আজ